ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার মিসাইল হামলায় কিয়েভে নারী সাংবাদিক নিহত | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
  • 126

আনলাইন ডেস্ক :

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ হামলায় নিহত হয়েছেন ভিরা হাইরিচ নামের এক নারী সাংবাদিক। তিনি মার্কিন অর্থায়নে পরিচালিত রেডিও লিবার্টির সাংবাদিক। বৃহস্পতিবার রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র কিয়েভে তার বাড়িতে আঘাত হানে। রেডিও স্টেশনটির পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, ভিরা ছিলেন একজন আদর্শ পেশাদারী সাংবাদিক। মিসাইল হামলার সময় ৫৫ বছরের ভিরা তার নিজের বাসায় অবস্থান করছিলেন। তার সহকর্মী ওলেকজান্দার দেমচেঙ্কো ফেসবুকে বলেন, একজন অসাধারণ মানুষ চলে গেলেন।

রাশিয়া এমন সময় কিয়েভে হামলা চালালো যখন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুঁতেরা শহরটিতে সফর করছেন। ইউক্রেনে হামলার কথা নিশ্চিত করেছে রাশিয়াও। তবে বেসামরিক ভবন ধ্বংসের অভিযোগ নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রাশিয়ার মিসাইল হামলায় কিয়েভে নারী সাংবাদিক নিহত | Rknews71

আপডেট : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২