ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলংকায় আগামী বুধবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে | Rknews71

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৫:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২
  • 140

অনলাইন ডেস্কঃ

ক্ষোভ নিয়ন্ত্রণে গতকাল সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল।

পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।

শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে।

চলাচলের সময় তাদেরকে পাসপোর্ট বা উড়োজাহাজের টিকেট দেখাতে বলা হয়েছে।

এ ছাড়াও, বিদেশিদের তাদের হোটেলের আশে-পাশে থাকার অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

শ্রীলংকায় আগামী বুধবার পর্যন্ত কারফিউ বাড়ানো হয়েছে | Rknews71

আপডেট : ০৫:০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০২২