ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভারতের উদ্বেগ

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমে অন্তর্বর্তীকালীন সরকারের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ মন্তব্য করেন। তিনি বলেন, “যথাযথ প্রক্রিয়া ছাড়া একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের ওপর নিষেধাজ্ঞা জারি গণতান্ত্রিক চর্চার জন্য অত্যন্ত উদ্বেগজনক।”

ভারতের পক্ষ থেকে আরও জানানো হয়, গণতান্ত্রিক অধিকার হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়টি তাদের জন্য স্বাভাবিকভাবেই চিন্তার।
রণধীর জয়সওয়াল বলেন, “একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত আশা করে, বাংলাদেশে শিগগিরই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।”
বিশ্লেষকদের মতে, ভারতের এই প্রতিক্রিয়া বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আঞ্চলিক কূটনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ভারতের উদ্বেগ

আপডেট : ০৯:৩৪:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫