ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 36

মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর এলাকার আদুরভিটি ফজর আলী লস্কর খেলার মাঠে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফ্রিজকাপ-এলইডি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর জমকালো উদ্বোধন হয়েছে।
রবিবার (২৭ জুলাই) বিকেলে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক নুরুল হক সরকার।
১৬ দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পালালোকদি ফুটবল একাদশ ও বালুচর ফুটবল একাদশ। জমজমাট এ খেলায় ১-০ গোলে জয় লাভ করে পালালোকদি একাদশ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুম ফজর আলী লস্করের সুযোগ্য সন্তান ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি, ছেংগারচর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান লস্কর, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, ছাত্র নেতা নুরে আলম নিঝুমসহ স্থানীয় ক্রীড়ামোদী ও রাজনীতিক ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক সরকার বলেন, আমাদের যুবসমাজকে ক্রীড়ার সঙ্গে যুক্ত রাখতে এমন টুর্নামেন্টের বিকল্প নেই। মরহুম ফজর আলী লস্কর ছিলেন এলাকার একজন সমাজহিতৈষী ও ক্রীড়াবান্ধব ব্যক্তি। তাঁর স্মরণে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।

সভাপতির বক্তব্যে আব্দুল মান্নান লস্কর বলেন, আমার পিতার স্মৃতিকে ধরে রাখতে আমরা প্রতিবছর এই টুর্নামেন্ট আয়োজন করব। এলাকার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ আর ভালোবাসা আমাদের এই উদ্যোগকে আরও এগিয়ে নিচ্ছে।
খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের শুভেচ্ছা জানান অতিথিবৃন্দ। পুরো মাঠজুড়ে দর্শকদের বিপুল উপস্থিতি প্রাণবন্ত করে তোলে আয়োজনটি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মতলব উত্তরে মরহুম ফজর আলী লস্কর স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট : ০৭:৩৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫