ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের দোয়াগোন্ডায় নিঃসন্তান দম্পতির উপর হামলার অভিযোগ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • 28

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার দোয়াগোন্ডায় পারিবারিক কলহের জেরে নিঃসন্তান এক দম্পতির উপর  হামলা ও ঘরের দরজায় ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে বড় ভাসুর আলী আশরাফের বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বলে জানা গেছে।

ভুক্তভোগী দম্পতি নূরে আলম ও কুলসুম বেগম উপজেলার ৬ নম্বর বড়কুল পূর্ব ইউনিয়নের লদের বাড়ির বাসিন্দা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রবাসে থাকা নূরে আলমের অনুপস্থিতিতে পারিবারিক বিভিন্ন বিষয়ে তার স্ত্রী কুলসুম বেগমের সঙ্গে বড় ভাসুর আলী আশরাফের দ্বন্দ্ব চলে আসছিল। সন্তান না থাকায় কুলসুম বেগম ২২ বছর ধরে আশরাফের ছেলে কাইয়ুমকে নিজের সন্তানের মতো লালন-পালন করলেও, প্রায় আট মাস আগে পারিবারিক কলহের জেরে কাইয়ুম নিজ পরিবারে ফিরে যায়।

ঘটনার সূত্রপাত ঘটে গত ২৫ জুলাই (শুক্রবার) বিকেলে। ওইদিন কাইয়ুমের সন্তান বৃষ্টিতে ভিজতে দেখে কুলসুম বেগম তাকে ডাক দিলে হঠাৎ করে আলী আশরাফ ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে তিনি ইটপাটকেল ছুড়তে থাকেন কুলসুম বেগমের ঘরের দরজার দিকে। একটি ইটের টুকরো গিয়ে সরাসরি কুলসুম বেগমের মাথায় আঘাত হানে। আতঙ্কিত কুলসুম বেগম নিজেকে রক্ষা করতে ঘরের দরজা বন্ধ করে আত্মরক্ষা করেন।

ভুক্তভোগী কুলসুম বেগম অভিযোগ করে বলেন, “আমার কোনো সন্তান না থাকায় আমাদের সম্পত্তির উপর নজর পড়েছে আশরাফ আলীর। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছেন। এমনকি আমার স্বামী দেশে এলে তাকেও মারধর করেছে সে।”

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত আলী আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “রাগের মাথায় দরজায় ইট ছুড়েছি, এটা আমার ভুল হয়েছে। এমনটা করা উচিত হয়নি।”

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মইনুদ্দিন ফারুক বলেন, “অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।”

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত আলী আশরাফের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন নিঃসন্তান দম্পতি ও তাদের পরিবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাজীগঞ্জের দোয়াগোন্ডায় নিঃসন্তান দম্পতির উপর হামলার অভিযোগ

আপডেট : ০৭:৪০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫