ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫
  • 67

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প’-এর উদ্যোগে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৯ জুলাই) দিনব্যাপী একটি ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে রোগটির বিস্তার রোধকল্পে এ ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন স্থানের ঝোপঝাড় পরিষ্কার, জমে থাকা পানি অপসারণ ও পরিবেশ পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। এদিন সকালে উপজেলা পরিষদ চত্বরে এ ক্লিনিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইবনে আল জায়েদ হোসেন।

এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন শরীফ, ব্র্যাক জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মকর্তা মিজানুর রহমান, যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, ডেঙ্গু একটি মারাত্মক রোগ হলেও এটি প্রতিরোধযোগ্য। এর জন্য সবচেয়ে জরুরি হলো জনসচেতনতা। ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। ব্র্যাকের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের কার্যক্রম দেশের বিভিন্ন এলাকাতেই অব্যাহত থাকবে।

ক্যাম্পেইনে উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা, ব্র্যাকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

হাজীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন

আপডেট : ০৭:৩৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫