ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাতলায় ইউপি চেয়ারম্যানের ছেলে মানিক মাষ্টার  বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • 28

বগুড়ার সোনাতলায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা ২টি মামলার এজাহারভুক্ত আসামি বালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডলের ছেলে হাড়িয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান মানিক (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ২৯ জুলাই দুপুরে সোনাতলা স্টেডিয়াম এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলাদুন নবী জানান, আতিকুর রহমান মানিক সোনাতলা উপজেলার উত্তর আটকড়িয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। সোনাতলা থানার মামলা নং-৭ (তারিখ: ২২-০৮-২০২৪) এবং মামলা নং-১০ (তারিখ: ২৬-০৮-২০২৪)।
তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় মাদকসহ নারী-পুরুষ আটক, জনসম্মুখে জব্দ মাদক ধ্বংস

সোনাতলায় ইউপি চেয়ারম্যানের ছেলে মানিক মাষ্টার  বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

আপডেট : ০৭:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫