নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা প্রেসক্লাব এর সাবেক সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ রাইটার্স ক্লাব নারায়ণগঞ্জ এর সদস্য এম. সামাদ মতিন এর সহধর্মীনি প্রবীন সাংবাদিক ও সুনামধন্য আইনজীবী সুরাইয়া মতিন (৫৪) ইন্তেকাল করেছেন।
গত ৩০ জুলাই বুধবার ভোর রাতে ফতুল্লা’র নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমার জানাযার নামাজ বুধবার বাদ জোহর ফতুল্লা জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে ফতুল্লা চৌধুরী বাড়ী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ফতুল্লা রেল-স্টেশনে এর স্থায়ী বাসিন্দা মৃত হাজী নূরুল ইসলাম এর তৃতীয় কন্যা সুরাইয়া মতিন এর সাথে ১৯৮৭ সালে ইসলামি বিধান মতে এম সামাদ মতিন এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। জীবন দশায় তিনি দৈনিক খবর, চিত্র বাংলাসহ বিভিন্ন গণমাধ্যমে সততা ও সাহসিকতার সাথে সাংবাদিকতা করেছেন। এ ছাড়াও তিনি ফতুল্লা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং নারায়ণগঞ্জ আদালত পাড়ায় দক্ষতা ও সুনামের সাথে আইনজীবী পেশায় দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে স্বামী, তিন কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন।



















