ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলব উত্তরে এসিল্যান্ড হিল্লোল চাকমার নেতৃত্বে সড়ক নিরাপত্তায় সেনা-পুলিশের সম্মিলিত অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • 54

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত মতলব টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা। অভিযানে অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুর টিম এবং মতলব উত্তর থানা পুলিশের একটি দল।
এ সময় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ও ৭২ ধারায় মোট ৯টি মামলা করা হয় এবং এসব মামলায় ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল জব্দ করে ট্রাফিক পুলিশের জিম্মায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত আজকের এই অভিযান ছিলো প্রশংসনীয়। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেই সাথে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমাদের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, যানবাহনের বৈধ কাগজপত্র, চালকদের লাইসেন্স এবং হেলমেট পরিধান নিশ্চিত করাসহ ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়গুলো তদারকিই ছিল অভিযানের মূল লক্ষ্য।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ও সমন্বিত তৎপরতা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে নতুন ইউএনওকে ‘বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’-এর সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

মতলব উত্তরে এসিল্যান্ড হিল্লোল চাকমার নেতৃত্বে সড়ক নিরাপত্তায় সেনা-পুলিশের সম্মিলিত অভিযান

আপডেট : ০৮:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫