ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে সেনা তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৪৮ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 51

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। শনিবার দুপুর ১২টা ৫ মিনিট থেকে ২টা পর্যন্ত এ অভিযান চলে। হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং পুলিশের সঙ্গে সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ট্রাফিক সচেতনতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গৃহীত হয় বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ।

অভিযানের সময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে সর্বমোট ১৩৯টি যানবাহন তল্লাশি করা হয় এবং মোটরসাইকেল ও প্রাইভেট গাড়িসহ ৮টি মামলায় মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া বৈধ কাগজপত্র না থাকায় দুটি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দেশের বর্তমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপালনে কঠোর অবস্থানে রয়েছে যৌথ বাহিনী। ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

শাহরাস্তিতে সেনা তত্ত্বাবধানে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৪৮ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৩৩:০৫ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫