ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: তিন উপজেলায় ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • 28

চাঁদপুর জেলার তিনটি উপজেলায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান পরিচালিত হয়েছে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং পুলিশের সঙ্গে সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ৩ ঘণ্টার মধ্যে প্রায় ৩৬৪টি যানবাহন তল্লাশি করা হয়, দায়ের করা হয় ২১টি মামলা, জব্দ করা হয় ১৫টি মোটরসাইকেল এবং মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ১ লাখ ২৭ হাজার টাকা।

সকালে প্রথমে চাঁদপুর সদর উপজেলায় সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়। চাঁদপুর আর্মি ক্যাম্পের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ১১৫টি যানবাহন তল্লাশি করা হয়। ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৯টি মামলা দেওয়া হয়। এ সময় ৯টি মোটরসাইকেল জব্দ করে থানায় পাঠানো হয় এবং জরিমানা আদায় করা হয় ৫০ হাজার টাকা।

এরপর দুপুরে শাহরাস্তি উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে ১২০৫ থেকে ১৪০০ ঘণ্টা পর্যন্ত চলে আরেকটি অভিযান। এ সময় ১৩৯টি যানবাহন তল্লাশি করে ৮টি মামলা দেওয়া হয় এবং মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স না থাকায় ২টি মোটরসাইকেল জব্দ করে থানায় হস্তান্তর করা হয়।

দুপুরেই ফরিদগঞ্জ উপজেলায় ফরিদগঞ্জ আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় তৃতীয় অভিযান। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চলা অভিযানে ১১০টি যানবাহন তল্লাশি করা হয়। এ সময় ৪টি মামলায় ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

যানবাহনের ফিটনেস, চালকের লাইসেন্স, হেলমেটবিহীন মোটরসাইকেল এবং অতিরিক্ত গতিসীমা অমান্যকারী চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই ধারাবাহিক অভিযান পরিচালিত হয়।

চলমান জাতীয় নিরাপত্তা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও সড়কে শৃঙ্খলা আনতে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

চাঁদপুরে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট অভিযান: তিন উপজেলায় ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা

আপডেট : ০৭:৩৪:০২ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫