ছাত্র-জনতার আন্দোলনে হাজীগঞ্জের চার শহীদের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শহীদ আজাদ সরকার, এ্যাড. আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান ও রাসেল বকাউল সমাধীতে পুস্পস্তবক অর্পন এবং মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিন সকালে হাজীগঞ্জ পৌরসভাধীন টোরাগড়ে শহীদ আজাদ সরকারের সমাধীতে পুস্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক। এসময় আহমেদ কবির হিমেলসহ শহীদ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
একই সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাজীগঞ্জ সদর ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের শহীদ এ্যাড. মো. আবুল কালাম আজাদের সমাধীতে পুস্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. জাবেদ হোসেন চৌধুরী। এসময় অন্যান্য সরকারি কর্মকর্তা ও শহীদ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
রাজারগাঁও ইউনিয়নের পূর্ব রাজারগাঁও গ্রামের শহীদ রাসেল বকাউলের সমাধীতে পুস্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক। এসময় ইউপি চেয়ারম্যান মফিজুর রহমানসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামে শহীদ আব্দুল হান্নানের সমাধীতে পুস্পস্তবক অর্পন ও কবর জিয়ারত করেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান। এ সময় অন্যান্য সরকারি কর্মকর্তা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শহীদ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

















