ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ মতলবে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 28

চাঁদপুর জেলার দক্ষিণ মতলব উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চার বোতল মদ উদ্ধার করা হয়।

র‍্যাব, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে পরিচালিত এই যৌথ অভিযানটি আজ মঙ্গলবার দুপুর ১টা ৩০ মিনিটে দক্ষিণ মতলবের পানির ট্যাংক মোড় এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন — আব্দুল আজিজ (৪৬) ও মোস্তফা কামাল (৩৮)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে। অভিযানকালে তাদের কাছ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ মতলব থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলায় যৌথ বাহিনীর সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। এই ধারাবাহিক অভিযানে ইতোমধ্যে বহু চিহ্নিত অপরাধী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

দক্ষিণ মতলবে যৌথ বাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ০৮:৩১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫