ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • 37

চাঁদপুরের শাহরাস্তিতে মেহের গোদা খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বুধবার ( ৬ আগষ্ট) দিনব্যাপী উপজেলার ঠাকুর বাজারে উচ্ছেদ অভিযানের মাধ্যমে দুটো ভবন ভেঙে উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়েছে।

জানা যায়, উপজেলার ঠাকুর বাজারের মাঝ দিয়ে বয়ে যাওয়া মেহের গোদা খালের দু’পাশ দখল করে স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন স্থানীয় ব্যবসায়ীরা। সম্প্রতি পৌরসভার বিভিন্ন এলাকায় পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন অংশে উচ্ছেদ অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় ঠাকুর বাজারে আনোয়ার হোসেন লিটনের মালিকানাধীন দ্বিতল ভবন আমানিয়া হোটেল ও আমীর হোসেন গাজীর মালিকানাধীন একতলা ভবন উচ্ছেদ করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে ভবন মালিকদের একাধিকবার নোটিশ করা হয়েছে। তারা সাড়া না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শিক্ষকতার পাশাপাশি সাহিত্যচর্চায় অনন্য হাজীগঞ্জের কলামিস্ট কাজী মোরশেদ আলম

শাহরাস্তিতে খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট : ০৯:৪৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫