মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা চালু করার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে কিন্ডারগার্টেন স্কুল শিক্ষখদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও অন্যায় আবদারের প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত ও স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. সাইদুল বাসার, সহ-সম্পাদক মো. মাহবুব আলম ও শিক্ষক তাসমিম জাহান প্রমূখ। এসময় প্রাথমিক শিক্ষক সমিতির সকল পর্যায়ের সদস্য ও উপজেলার সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।


















