চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ প্রেসক্লাবে উদ্যোগে গাজীপুরে সাংবাদিক মো. আছাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগস্ট ) বিকাল ৫ ঘটিকায় ফরিদগঞ্জ প্রেসক্লাবে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় ও সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ফরিদগঞ্জ প্রতিনিধি প্রভাষক মাহিউদ্দিন, সাবেক সভাপতি ও আমার দেশ পত্রিকার ফরিদগঞ্জ প্রতিনিধি নুরুন্নবী নোমান, প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রবির চক্রবর্তী, আব্দুস সোবহান লিটন, নির্বাহী সদস সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নারায়ন রবিদাস, নির্বাহী সদস্য শিমুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসে নসমাজ কল্যাণ সম্পাদক জসিম উদ্দিন, , প্রেসক্লাবে আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-অর্থসম্পাদক রুহুল আমিন খান স্বপন,, সদস্য আমান উল্লাহ খান ফারাবী, মামুন হোসেন, মেহেদী হাসান, ফখরুল পাঠান, ফাহাদ তাপস চক্রবর্তী, সহযোগি সদস্য শামীম হাসান, শাখাওয়াত হোসেন মিন্টু, জসিম উদ্দিন, মানিক হোসেন প্রমূখ।


















