ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল | Rknews71

মোহাম্মদ হাবীব উল্যাহ্
ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে  অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমানগণ অংশ নেন।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত হাজীগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকালে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন হাফেজ মো. জাকির হোসাইন ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ সুলতান আহমেদ।
এরপর মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সহ-সভাপতি ও আলীগঞ্জ হযরত মাদ্দাহ খাঁ (রহ.) জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ফজলুল হক বাগদাদি, সাধারণ সম্পাদক মাও. মো. আব্দুর রাহিম, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন আল কাদরী।
ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলার সহ-সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিনের উপস্থাপনায় মানববন্ধনে বক্তারা বলেন,মহানবী (সা.) ও হজরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করে বিজেপির দুই নেতা বিশ্বের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রার স্বার্থে ভারতের ইসলাম বিদ্বেষী কুলাঙ্গারদের অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এ সময় তারা ভারতীয় পন্য বর্জনের ডাক দেন এবং জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপনের আহবান জানান। বক্তব্য শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে শ্লোগানে শ্লোগানে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহ-ধর্মীনি হযরত আয়েশা সিদ্দিকা (রা.) শানে কটুক্তি ও অবমাননাকর

মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানান।
 এ সময় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. জাকির হোসেন, দপ্তর সম্পাদক মাও. আব্দুল কাইয়্যুম মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমেদ, পৌর সহ-সভাপতি মিজানুর রহমান, মাও. রহমত উল্যাহ্ খান, সাধারণ সম্পাদক কাজী কবির হোসেন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উপজেলা সদস্য মাও. হারুন অর রশিদ, মাও. মোতাহের হোসেন শামিম, মাও. মো. নিজাম উদ্দিন, হাফেজ মো. সুলতান আহমেদ, খাজা আহমেদ, সিরাজুল ইসলাম মজুমদার, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাধারণ সম্পাদক ওচমান গনি, সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ হোসেন, অর্থ সম্পাদক কাউছার হামিদসহ ধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

মহানবী (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাজীগঞ্জে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বিক্ষোভ মিছিল | Rknews71

আপডেট : ০৪:২৯:২৫ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২