ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

  • সুমন আহমেদ :
  • আপডেট : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • 85

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বাদ জুম্মা উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত জানাযায় বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেনকে গার্ড অব অনার প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ ও মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউর হক।

জানাযা পূর্বক নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও বাগানবাড়ি ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন এর স্মৃতিচারণ ও তাঁর জন্য দোয়া চেয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন, চাঁদপুর-২ নির্বাচনী আসনের জামায়াত প্রার্থী ডা. আব্দুল মমিন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এমরান হোসেন মিয়া, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সদস্য এড. শহিদুল আলম চন্দন, কর্নেল (অবঃ) মতিউর রহমান ঝন্টু, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. শামীম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কাস্টমস কর্মকর্তা সাইদুর রহমান রুবেল, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্যাহ।
উল্লেখ্য, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টায় ঢাকার পান্থপথের বিআরবি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বীর মুক্তিযোদ্ধা মরহুম মোশাররফ হোসেন মাস্টার এই আসনে চারবারের সাংসদ ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার বোন জামাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডিভোর্সের কাগজ ছিঁড়ে স্বামীকে জড়িয়ে ধরলেন স্ত্রী, আদালতে আবেগঘন দৃশ্য

মতলবে সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেনের দাফন সম্পন্ন

আপডেট : ০৬:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫