ঢাকা ০২:০০ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই: এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

চাঁদপুরের শাহরাস্তিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।

এমনটি বলেছেন চাঁদপুর-৫, (শাহরাস্তি-হাজিগঞ্জ) আসনের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

মাওলানা হাবিবুর রহমান বলেছেন, মুসলমান ন্যূনতম ইমানি চেতনায় উদ্বুদ্ধ থাকলে আমি নির্বাচিত হব। আমার সংসদীয় আসনে হিন্দু সম্প্রদায়ের ভোটের চেয়ে কয়েকগুণ বেশি মুসলমান ভোটার রয়েছে। সেই হিসেবে মুসলমানগণ ইমানি চেতনার মধ্যে থাকলে আমি জয়লাভ করব।

শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা মজলিস অফিসে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলব। শিক্ষা নামের অশিক্ষা জাতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । শিক্ষা নামের অশিক্ষার কারণে যুবকরা ইসলাম ও কোরআনের আদর্শ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণে আমাদের খেলাফত ব্যবস্থা কায়েম করতে ব্যাগ পেতে হচ্ছে।

তিনি বলেন, এই সমাজে এখন অন্যায়টাই ন্যায় হয়ে গেছে, বর্তমানে কোন সঠিক শিক্ষা নেই। আমরা চাই খেলাফত ব্যবস্থার মাধ্যমে রাসুলে করিম (স) আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইসলামি সমাজ, ইনসাফভিত্তিক সমাজ, ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের উপজেলা সভাপতি শাহাদাত হোসেন বিএসসি, সাধারণ সম্পাদক মুফতি সাজ্জাদুল রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান, সহ সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার ট্রলির ধাক্কায় প্রাণ গেল তরুণের

ন্যায়ভিত্তিক সমাজ কায়েম করে আমরা এ জাতিকে উন্নত জাতি হিসেবে গঠন করতে চাই: এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান।

আপডেট : ১০:২৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫