হাজীগঞ্জ পৌরসভা ৮নং ওয়ার্ডের সুলতান সর্দার বাড়ির মৃ’ত আব্বাসের ছেলে রাহাত চরম মানবিক বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছে। পেশায় শ্রমিক এই তরুণ বিদ্যুতের কাজ করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তার বাম হাত মারাত্মকভাবে ভেঙে যায়।
অর্থনৈতিক সংকটের কারণে শুরুতে প্রয়োজনীয় চিকিৎসা না করাতে পারায় বর্তমানে তার হাতের অবস্থার মারাত্মক অবনতি ঘটেছে। চিকিৎসকদের মতে, হাতে পচন ধরেছে এবং দ্রুত চিকিৎসা না পেলে পরিস্থিতি আরও গুরুতর হতে পারে।
রাহাতের পরিবার জানায়, দৈনিক আয়ে চলা এই পরিবারের পক্ষে অপারেশন ও চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। ফলে চিকিৎসা বন্ধ থাকায় দিনদিন তার শারীরিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে।
পরিবারের পক্ষ থেকে সমাজের সামর্থ্যবান ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ জানানো হয়েছে।
সহযোগিতার যোগাযোগ (রাহাতের বড় ভাই রাসেদ):
📞 মোবাইল/বিকাশ: 01315-719425
মানবিক এই মুহূর্তে রাহাতের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।











