ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জের কাঁকৈরতলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল ধর্মীয় আবহে পরিণত হয়।

রোববার বাদ আসর কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ খালেদা জিয়ার সুস্থতা কামনায় এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে শামিল হন।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ. রহিম পাটোয়ারী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি প্রফেসর আব্দুল কুদ্দুস।

এ সময় বক্তারা বলেন—“দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজীবন লড়ে গেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে দেশ ও গণতন্ত্রের আন্দোলনে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের কামনা।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিব উল্লাহ মজুমদার, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী আকবর শেখ, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য দেলোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মহসিন বেপারীসহ বিভিন্ন পর্যায়ের দলের নেতৃবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন কালু, মোবারক হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেচার আহমেদ চৌধুরী, ছাত্রদলের সংগঠনিক সম্পাদক তানভীরসহ বিভিন্ন ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মেহরাজ হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কাঁকৈরতলা ইসলামীয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা তাফাজ্জল হোসেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু, দেশ-জাতির শান্তি, উন্নতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

মতলব ব্রিজে ছয় চাকার ট্রলির ধাক্কায় প্রাণ গেল তরুণের

হাজীগঞ্জের কাঁকৈরতলায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ০৮:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫