চাঁদপুরের হাজীগঞ্জ থানার নিয়মিত অভিযানে বিভিন্ন মামলার জিআর ও সাজাপ্রাপ্ত মোট ৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর ) পুলিশ সুপার চাঁদপুর জনাব রবিউল হোসেনের দিকনির্দেশনায় এবং হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বারের সার্বিক তত্ত্বাবধায়নে থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব গ্রেফতার সম্পন্ন করে।
অভিযানে এএসআই (নিঃ) গাজী মোঃ সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ মকিমাবাদ এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুটি মামলার সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাসেল হোসেন মজুমদারকে গ্রেফতার করেন। তিনি ৩ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।
এছাড়া পিরোজপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রাকিব গাজীকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এন্নাতলী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ ওয়াসিম মুন্সিকে গ্রেফতার করেন।
অন্যদিকে এএসআই (নিঃ) মোঃ মোস্তফা মাজেদ বিন রশিদ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার আসামী মোঃ জহির হোসেনকে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) মোঃ মনির হোসেন মুন্না ধড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ মনির হোসেন ওরফে গাঁজা মনিরকে আটক করেন।
এছাড়া এএসআই (নিঃ) মোঃ আব্দুল হান্নান পূর্ব রাজারগাঁও এলাকায় অভিযান চালিয়ে দাঙ্গা, মারধর ও ভয়ভীতির মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত দুই আসামী মোঃ ছিয়াম হোসেন ও গাজী আশিক জামান অমিতকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত সকল আসামীকে সোমবারই যথাযথ পুলিশ এস্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।




















