পবিত্র ওমরাহ পালন শেষে মক্কা থেকে আভা ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একই পরিবারের চারজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
নিহতরা হলেন— মিজানুর রহমান (৪২), তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও সুবাহ। পরিবারটির এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একই ঘটনায় আহতদের উদ্ধারে এগিয়ে গিয়ে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারান গাড়িচালক হোসেন মোহাম্মদ জিলানী (৩০)। তিনি রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণুপুর পাটোয়ারী বাড়ির বাসিন্দা।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মিজানুর রহমানের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) বর্তমানে জেদ্দার একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় রাত ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রবাসী মিজানুর রহমান দীর্ঘদিন ধরে আভা শহরে হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে সৌদি আরবে যান ওমরাহ পালনের উদ্দেশ্যে।
সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর (হজ) মো. কামরুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়টি তারা অবগত হয়েছেন। নিহতদের মরদেহ দেশে পাঠানো কিংবা সৌদি আরবে দাফনের বিষয়ে পরিবার ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওমরাহ শেষে ফেরার পথে সৌদিতে সড়ক দুর্ঘটনা: রামগঞ্জের একই পরিবারের ৪ জনসহ নি”হত ৫
-
অনলাইন ডেস্ক - আপডেট : ১১:৩১:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- 327
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















