ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে স্কুল বন্ধ: সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • 704

শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ছুটির পূর্বঘোষিত তালিকা সংশোধন করে নতুন সূচি প্রকাশ করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে দেশের সব নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। এ ছুটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা সাপ্তাহিক ছুটির সুবিধা নিয়ে টানা ২৮ মার্চ পর্যন্ত অবকাশ কাটাতে পারবেন।
রমজানে শিক্ষার্থীদের স্বস্তি এবং ধর্মীয় অনুশীলনের সুযোগ করে দিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সংশোধিত ছুটির তালিকা ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এ ঘোষণায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

রমজানে স্কুল বন্ধ: সংশোধিত ছুটির তালিকা প্রকাশ

আপডেট : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬