ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকটের আশঙ্কা: দেশজুড়ে গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারের আহ্বান

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • 255

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে—এমন আশঙ্কার প্রেক্ষাপটে গ্যাসসহ বিভিন্ন জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দিয়েছে সরকার।
বুধবার (৫ মার্চ) এ বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার জরুরি। তাই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা এবং সাধারণ নাগরিকদের অবিলম্বে জ্বালানি সাশ্রয়মূলক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে সর্বোচ্চ সাশ্রয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ রাখা, পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করা এবং গ্যাস লিকেজ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
এছাড়া অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকার জন্যও সবাইকে সতর্ক করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

জ্বালানি সংকটের আশঙ্কা: দেশজুড়ে গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হতে সরকারের আহ্বান

আপডেট : ০৯:১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬