ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আর কতদিন যুদ্ধ চালাতে পারবে ইরান? কী বলছে আইআরজিসি?

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান অন্তত আরও ছয় মাস বর্তমান মাত্রার যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র সংঘাত অন্তত ছয় মাস অব্যাহত রাখার সক্ষমতা রাখে। তিনি জানান, দেশটির সামরিক বাহিনী দীর্ঘমেয়াদি সংঘাতের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন হলে আরও শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ক্রমেই তীব্রতর হচ্ছে। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়াও দেখাচ্ছে তেহরান। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের সামরিক সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সংঘাত দীর্ঘায়িত হলে দেশটির অর্থনীতি ও সামরিক সম্পদের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে।
চলমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না পর্যবেক্ষকরা। এজন্য আন্তর্জাতিক মহল উত্তেজনা কমাতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানাচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

আর কতদিন যুদ্ধ চালাতে পারবে ইরান? কী বলছে আইআরজিসি?

আপডেট : ১২:৫২:০১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬