ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। একই সঙ্গে ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার (৮ মার্চ) বেইজিং-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার করে বর্তমান সংকটের কখনোই সমাধান সম্ভব নয়। সংঘাত বন্ধ করে দ্রুত কূটনৈতিক আলোচনায় ফিরে যাওয়ার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
ওয়াং ই বলেন, বিশ্ব আবারও এমন অবস্থায় ফিরে যেতে পারে না যেখানে ‘জোর যার মুল্লুক তার’ নীতি আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনা করবে। বর্তমান সংকটের স্থায়ী সমাধানের জন্য সংলাপ ও কূটনীতির ওপর জোর দেন তিনি।
ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বক্তব্যের প্রসঙ্গে তিনি বলেন, তথাকথিত ‘রঙিন বিপ্লব’ বা ইরানে সরকার পরিবর্তনের প্রচেষ্টার প্রতি দেশটির জনগণের কোনো সমর্থন নেই। তার মতে, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানসহ সব দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান তিনি, যাতে সংঘাত আরও বিস্তৃত হয়ে অন্য অঞ্চলে ছড়িয়ে না পড়ে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

ইরানে হামলা নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে চীনের হুঁশিয়ারি

আপডেট : ০৩:০৯:২১ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬