ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে এক মসজিদে ইতিকাফে প্রায় ১৭০০ মুসল্লি, বিদেশি ৮০ জন

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা গ্রামে অবস্থিত আশরাফুল মাদারিস মসজিদে পবিত্র রমজান উপলক্ষে দেশ-বিদেশের বিপুল সংখ্যক মুসল্লি ইতিকাফে বসেছেন। শুক্রবার জুমার নামাজের আগ পর্যন্ত এখানে প্রায় ১ হাজার ৭০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন বলে জানা গেছে। তাদের মধ্যে বিভিন্ন দেশের প্রায় ৮০ জন বিদেশি নাগরিকও রয়েছেন।
মাদরাসা সূত্রে জানা গেছে, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, পানামা ও মিয়ানমারসহ বিভিন্ন দেশের মুসল্লিরা এবার এই মসজিদে ইতিকাফে অংশ নিয়েছেন। বিদেশি মুসল্লিদের উপস্থিতির কারণে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ প্রশাসন।
রাজারহাট–মণিরামপুর সড়কের পাশে অবস্থিত মাদরাসাটির প্রধান ফটকে প্রবেশ করলেই দেখা যায় চারতলা বিশিষ্ট বড় মসজিদ ও শিক্ষার্থীদের আবাসিক ভবন। সেখানে প্রতিদিন বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করছেন।
আশরাফুল মাদারিসের হোস্টেল সুপার মাওলানা হাসান ইমাম জানান, সাধারণত শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরা এই মসজিদে ইতিকাফে বসেন। এবার সেই সিলসিলার শীর্ষস্থানীয় নেতা দক্ষিণ আফ্রিকার নাগরিক হযরত ইব্রাহিম ইসমাইল পাণ্ডু ওরফে শায়েখ ইব্রাহিম আফ্রিকী এখানে ইতিকাফে অংশ নেওয়ায় দেশ-বিদেশের অনেক অনুসারীও যোগ দিয়েছেন।
তিনি বলেন, সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও এই মাদরাসায় পহেলা রমজান থেকেই নফল ইতিকাফ শুরু হয়েছে। ২০২৩ সালে শায়েখ ইব্রাহিম আফ্রিকী প্রথমবার এখানে বড় পরিসরে ইতিকাফে বসেছিলেন। তিন বছর পর আবার তিনি এখানে এসেছেন।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, ইতিকাফে অংশ নেওয়া মুসল্লিদের খেদমতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারিসহ প্রায় ৬০০ স্বেচ্ছাসেবক কাজ করছেন। প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ ইতিকাফকারীসহ প্রায় ২ হাজার ৩০০ জনের জন্য সেহরি, ইফতারি ও খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ঈদের পরের দিন পর্যন্ত এই মেহমানদারি অব্যাহত থাকবে।
মাওলানা হাসান ইমাম আরও জানান, বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থানের জন্য সরকারি অনুমতির প্রয়োজন হয়। অনুমোদন পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হলে দেশ-বিদেশের অনেক মুসল্লি ইতিকাফে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

যশোরে এক মসজিদে ইতিকাফে প্রায় ১৭০০ মুসল্লি, বিদেশি ৮০ জন

আপডেট : ১০:৪৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬