চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা বিদ্যালয়গুলো অন্যতম পৌর ৬ নং ওয়ার্ড মকিমাবাদ বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে অত্র বিদ্যালয় হলরুমে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে কবিতা আবৃতি,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন,প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) উম্মে শায়েকা দিলরুবা (দীপ্তি) ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,
বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক সদস্য মোঃ নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শ্যামল কুমার ধর,সহকারী শিক্ষক শারমিন আক্তার,যোবাইদা আক্তার, সহকারী শিক্ষক শাহীন আক্তার প্রমূখ।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
সভা সঞ্চালন করেন, সহকারী শিক্ষক শাহীনুর বেগম।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ‘বই’পুরস্কার বিতরণ করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন,সাংবাদিকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ।




















