ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 55

চাঁদপুর শহরের পাল বাজার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং জিলাপি তৈরিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের অভিযোগে ঘোষের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় মেসার্স সাঈদ স্টোরকে ৩ হাজার টাকা এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে রাজি শপকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে আরোপিত মোট ১০ হাজার টাকার জরিমানা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে পরিশোধ করে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

অভিযানের অংশ হিসেবে বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

চাঁদপুরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ০৭:০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬