ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের সেকদি-লোহাগড়-রাজাপুর সড়কের বেহাল দশা : দুর্ভোগে হাজারো মানুষ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • 58

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নম্বর পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সেকদি-লোহাগড়-রাজাপুর সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত, খানাখন্দ ও ভাঙাচোরা অংশের কারণে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, সেকদি, লোহাগড় ও রাজাপুর এলাকার মানুষের উপজেলা সদরে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এটি। প্রতিদিন গাজীপুর হয়ে অসংখ্য মানুষ ফরিদগঞ্জে যাতায়াত করেন। কিন্তু সড়কটির নাজুক অবস্থার কারণে অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই অটোরিকশা উল্টে যাওয়াসহ ছোট-বড় দুর্ঘটনার ঘটনা ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় যাতায়াতে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে বর্ষাকালে সড়কের গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয়রা জানান, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক উদ্যোগে দ্রুত সড়কটির সংস্কার সম্ভব। তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘব, দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সেকদি-লোহাগড়-রাজাপুর সড়কটি অতি দ্রুত সংস্কার করা হোক

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুয়েতে মা’দ’কসহ ফরিদগঞ্জের সাবেক ইউপি সদস্য গ্রে’প্তার

ফরিদগঞ্জের সেকদি-লোহাগড়-রাজাপুর সড়কের বেহাল দশা : দুর্ভোগে হাজারো মানুষ

আপডেট : ০৭:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬