ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • 119

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের দক্ষিণ রামপুর-কাচারিকান্দি গ্রামে ইয়াছিন মোল্লার বাড়ি পর্যন্ত টানা কয়েক দিনের বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। এতে চরম দুর্ভোগে পড়েছেন দুই গ্রামের প্রায় ১০ হাজার মানুষ। পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন সড়ক, বসতবাড়ি ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। খাল দখল করে বাড়ি করে বসবাস করা ও কালভার্টের মুখে বাঁধ দেয়ায় এ‌ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা। মহিষমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা হাঁটু পানি ভেঙে যাতায়াত করতে কষ্ট হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, পানি নিষ্কাশনের খাল দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘ সময় ধরে পানি জমে থাকছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি যথাযথভাবে খনন ও দখলমুক্ত না করায় প্রতিবছর বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সমস্যা আরও প্রকট হচ্ছে। এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এলাকাবাসীর দাবি, খালটি দ্রুত পুনঃখনন, দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব। তাই জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে আগামী বর্ষা মৌসুমের আগেই খালটি সংস্কার ও পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।
প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল কাদের জিলানী জানান, এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, একটু বৃষ্টি হলেই হাঁটু পানি হয়ে পড়ে। মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সরকারি খাল ভরাট করে বাড়ি করেছে কয়েকজন।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী নাজমুল বলেন, এই জনগুরুত্বপূর্ণ এ খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জলাবদ্ধতা নিরসনে সরকারের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও নবগঠিত কমিটির সদস্যদের সম্মাননা

টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ভোগান্তিতে দুই গ্রামের ১০ হাজার মানুষ

আপডেট : ০৩:৩৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬