চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মোসলেহ উদ্দিন মোল্লার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মোসলেহ উদ্দিন মোল্লা। পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেন।
এ সময় মোসলেহ উদ্দিন মোল্লা বলেন, “মাত্র ২৭ বছর বয়সে জনগণের ভোটে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। অল্প বয়সে দায়িত্ব পালন করতে গিয়ে আমার কিছু ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। অতীতের ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য সবার প্রতি অনুরোধ জানাই।”
তিনি বলেন, “আসন্ন নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে অসমাপ্ত উন্নয়নমূলক কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। মাদক ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, “অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমার অন্যতম অঙ্গীকার। জনগণের সমস্যা শুনে তা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করব।”
পরিবেশ রক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
কর্মসূচিতে হানিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজিবুর রেজা, আবদুল সাত্তার মেম্বার, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম তাতী, যুগ্ম আহ্বায়ক মো. মোহন, দপ্তর সম্পাদক মো. নাদিম খান, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সদস্য মিজানুর রহমান, কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. নাহিদ, সিরাজ বেপারী, হান্নান মোল্লা, খোরশেদ আলম ঢালী, সোবহান মোল্লা, নাবালক প্রধান, কাদির হোসেন ও মাইদুল হাসানসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলাকান্দা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোসলেহ উদ্দিন মোল্লার বৃক্ষরোপণ ও গণসংযোগ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৩:২০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- 60
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















