ঢাকা ০২:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রে’প্তার

সারাদেশব্যাপী নাশকতা বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা কৃষক লীগের সভাপতি মো. জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহর নেতৃত্বে পুলিশ দল পৌর এলাকার ফরিদগঞ্জ বাজারের ‘রূপসা রাস্তার মাথা’ থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জে বিএনপি কার্যালয়ে নেতাকর্মীদের উপর হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায়
সন্দিগ্ধ আসামি হিসেবে জহির হোসেন মিজিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জহির হোসেন মিজি (৪২) ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব কাছিয়াড়া গ্রামের মৃত জয়নাল আবেদিনের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্লাহ জানান, সারাদেশের মতো ফরিদগঞ্জেও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নাশকতা প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে জহির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে এবং রোববার  তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ওসি আরও জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশি এই তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সোনাতলায় সড়ক দখলমুক্ত করতে অভিযান, মণ্ডল হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা

ফরিদগঞ্জ উপজেলা কৃষক লীগ সভাপতি গ্রে’প্তার

আপডেট : ০৮:০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬