ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • 186

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই উত্তরাঞ্চলের নওগাঁ জেলার বাসিন্দা। এছাড়া নাটোর ও রাজশাহী জেলারও কয়েকজন রয়েছেন।
রোববার (৯ আগস্ট) বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলর মোহাম্মদ রেজায়ে রাব্বী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রিয়াদের শিফা থানার আওতাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় শনিবার (৮ আগস্ট) দুপুরের দিকে ওই সোফা তৈরির কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। পরে সেখান থেকে ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
ভয়াবহ আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে স্থানীয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের সহযোগিতায় একে একে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।
দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত ১৬ বাংলাদেশির মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁ জেলায়। এছাড়া দুজন নাটোর এবং একজন রাজশাহী জেলার বাসিন্দা।
নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন, মো. সুমন ও মিনহাজ নিহতদের মধ্যে রয়েছেন। একই জেলার বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ সদর এলাকার শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগরও এ ঘটনায় প্রাণ হারিয়েছেন। তবে মিনহাজের গ্রামের সুনির্দিষ্ট পরিচয় এখনও জানা যায়নি।
এছাড়া নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ও ডাংগাপাড়া গ্রামের শ্যামলও অগ্নিকাণ্ডে নিহত হয়েছেন।
একসঙ্গে ১৬ বাংলাদেশির এমন মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রবাসে কর্মরত স্বজনদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
নিহতদের মরদেহ দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কচুয়ায় ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত: বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির পরিচয় শনাক্ত

আপডেট : ০৯:৪৮:০০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬