চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নম্বর বড়কুল ইউনিয়নের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমিতে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এ বছর হাজীগঞ্জ উপজেলায় একমাত্র এ বিদ্যালয়ই শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমি থেকে মোট ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফল প্রকাশের পর দেখা যায়, পরীক্ষায় অংশ নেওয়া ৪৯ জন শিক্ষার্থীই কৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ১০০ শতাংশে।
এদিকে, বিদ্যালয়ের ৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের এমন সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, প্রতিবছরের মতো এবারও হাজীগঞ্জ উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমির এসএসসি পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। শতভাগ পাসের পাশাপাশি তিন শিক্ষার্থীর জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছে।




















