ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই কি’ডনি বিকল মাহিনের পাশে ০৭-০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের নাসিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মাহিনের দুটি কিডনি বিকল হয়ে যাওয়ায় তার চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে পরিবার।
অসুস্থ মাহিনের পাশে দাঁড়িয়েছে এসএসসি ২০০৭ ও এইসএসসি ২০০৯ ব্যাচের বন্ধুদের সংগঠন ০৭০৯ ব্যাচ।
আজ বিকেলে মাহিনের বাড়িতে গিয়ে তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং মাহিনের খোঁজখবর নেন ০৭০৯ ব্যাচের প্রতিনিধিরা। এ সময় ০৭০৯ ব্যাচের পক্ষ থেকে মাহিনের চিকিৎসার জন্য আর্থিক অনুদান পরিবারের হাতে তুলে দেন।
এ সময় ০৭০৯ ব্যাচের পক্ষ থেকে জুবাইদা ইসলাম জেরিন বলেন, “মাহিন আমাদেরই সন্তান। তার এই কঠিন সময়ে আমরা তার পরিবারের পাশে দাঁড়াতে পেরে নিজেদের দায়িত্ব মনে করছি। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদেরজ প্রতি আহ্বান জানাই—মাহিনের চিকিৎসায় যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশুর জীবন বাঁচানোর সুযোগ তৈরি হতে পারে।”
তিনি আরও বলেন, “মানুষ মানুষের জন্য—এই চেতনা থেকেই ০৭০৯ ব্যাচ মাহিনের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে

এ সময় ০৭০৯ ব্যাচের শিক্ষার্থী উপজেলা ছাত্রদল নেতা হযরত আলী গালিব,
এখলাছপুর সরকারি প্রাথমমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলম, অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহিনের পরিবারের সদস্যরা ০৭০৯ ব্যাচের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহযোগিতা তাদের কঠিন সময়ে অনেকটা সাহস ও আশার জোগান দিয়েছে। তারা মাহিনের সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

দুই কি’ডনি বিকল মাহিনের পাশে ০৭-০৯ ব্যাচ, দিল আর্থিক সহায়তা

আপডেট : ০৬:৩৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬