১৫ আগস্ট উপলক্ষে চাঁদপুর সদর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে আয়োজিত কাঙালি ভোজ চলাকালে ছাত্রলীগের ৯ নেতাকর্মীকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
আটক ব্যক্তিরা হলেন—ফারদিন রহমান (১৯), মো. সাকিব (১৭), মো. সাইফ (২১), রিফাত তালুকদার, মিজানুর রহমান, ফাহিম মাঝি, মো. শাওন (১৬), জিহান (১৫) ও মো. মনজুর মাঝি (৫৮)।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৫ আগস্ট উপলক্ষে দক্ষিণ গুনরাজদী সাঁতানি পাটোয়ারী বাড়ি জামে মসজিদে কাঙালি ভোজের আয়োজন করা হয়। এ সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
তবে কী কারণে তাদের আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কোনো মামলা বা আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।
আরকে/ সাইফ




















