ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক টেক্সটাইল অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন হাজীগঞ্জের ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকন

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 203

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারেফ হোসেন খোকন। মেধাবী শিক্ষার্থী হিসেবে শৈশব থেকেই সাফল্যের স্বাক্ষর রাখা এই প্রকৌশলী বর্তমানে জার্মানির বিশ্বখ্যাত Textilchemie Dr. Petry GmbH-এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি তিনি শিক্ষা, মানবিকতা ও সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন।
হাজীগঞ্জ উপজেলার ধড্ডা গ্রামের মোহাম্মদ দেলোয়ার হোসেন ও শাহান আরা বেগমের সন্তান ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকন। শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি কৃতিত্বের পরিচয় দেন। প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের বৃত্তি পরীক্ষায় হাজীগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে প্রথম স্থান অর্জন করেন।
১৯৯৫ সালে রামপুর উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলায় সর্বোচ্চ নম্বর অর্জনের কৃতিত্ব দেখান তিনি। পরবর্তীতে ১৯৯৭ সালে রাজধানীর ঐতিহ্যবাহী নটর ডেম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে স্টার মার্কসহ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন। উচ্চশিক্ষা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেন তিনি।
বর্তমানে জার্মানির Dr. Petry GmbH-এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকন। প্রতিষ্ঠানটি টেক্সটাইল শিল্পের জন্য বিভিন্ন ধরনের বিশেষায়িত কেমিক্যাল ও টেক্সটাইল অ্যাক্সিলিয়ারিজ নিয়ে কাজ করে। ১৯৭৪ সালে জার্মানির রয়টলিংগেনে রসায়নবিদ ড. ইয়র্গ পেট্রি প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে টেক্সটাইল ডাইং, ফিনিশিং ও প্রসেসিং কেমিক্যালের ক্ষেত্রে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে পরিচিত।
পেশাগত জীবনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও রয়েছে তাঁর পরিচিতি। তাঁর প্রতিষ্ঠিত ও পরিচালিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে টেক্স সলিউশন সার্ভিসেস, জাবির টেক্স ইন্টারন্যাশনাল ও স্টাইলকো। এছাড়া তিনি শাহানআরা-দেলোয়ার ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য অবদান। শাহানআরা-দেলোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, কলেজ শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ, ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী কলেজে কম্পিউটার ল্যাব স্থাপন, ধড্ডা হাফেজিয়া মাদ্রাসা পুনর্নির্মাণ ও তিনতলা ছাত্রাবাস নির্মাণসহ বিভিন্ন উদ্যোগে তিনি সম্পৃক্ত রয়েছেন।
এছাড়া বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিসহ নানা সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন তিনি। স্থানীয়দের মতে, প্রচারের আড়ালেও তিনি অসংখ্য মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নীরবে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।
সাংগঠনিকভাবেও রয়েছে তাঁর বিভিন্ন পরিচয়। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (IEB), আইটিইটি (ITET)-এর আজীবন সদস্য। এছাড়া ক্লাব নটরডেমিয়ান, ঢাকা এবং রোটারি ক্লাব উত্তরা লেক ভিউয়ের পিএইচএফ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
ব্যক্তিজীবনে ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকনের সহধর্মিণী আমীমা পারভীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়ে এমবিএ সম্পন্ন করেছেন। তাঁদের পরিবারে দুই কন্যা ও এক পুত্র রয়েছে।
মেধা, শিক্ষা, পেশাগত দক্ষতা, উদ্যোক্তা মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতার সমন্বয়ে ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশারেফ হোসেন খোকন হাজীগঞ্জ তথা চাঁদপুরের গর্বিত সন্তান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে কর্মরত থেকেও নিজ এলাকার শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে তাঁর অব্যাহত ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

আন্তর্জাতিক টেক্সটাইল অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন হাজীগঞ্জের ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন খোকন

আপডেট : ০৭:০৪:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬