ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মা’দকের বিরুদ্ধে হাজীগঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সমাবেশ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৯:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • 128

চাঁদপুরের হাজীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিকেলে হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আমিন মেমোরিয়াল স্কুলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নানের সভাপতিত্বে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া সমাবেশটি শেষ হয় বিকেল ৪টা ৪৫ মিনিটে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা।
সমাবেশে হাজীগঞ্জ থানা এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২৫০ থেকে ৩০০ জন অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করা হয়।
সমাবেশ শেষে মাদকবিরোধী র‌্যালি আয়োজনের প্রস্তুতি থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে র‌্যালিটি অনুষ্ঠিত করা সম্ভব হয়নি।
হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং মাদক নির্মূলে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মা’দকের বিরুদ্ধে হাজীগঞ্জে পুলিশের জনসচেতনতামূলক সমাবেশ

আপডেট : ০৯:১০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬