ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অনুষ্ঠানে নে’শাগ্রস্ত অবস্থায় উপস্থিতির অভিযোগ, চাঁদপুরে বিএনপি নেতা বহিষ্কার

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 369

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে চাঁদপুর পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন হাওলাদারকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
চাঁদপুর পৌর বিএনপির সভাপতি মো. আক্তার হোসেন মাঝি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ১৬ আগস্ট এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারের সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে মো. শাহাদাত হোসেন হাওলাদার নেশাগ্রস্ত অবস্থায় উপস্থিত হন—এমন অভিযোগ ওঠে। ঘটনাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করে এবং বিষয়টি দলীয় পর্যায়ে গুরুত্বের সঙ্গে নেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও অনৈতিক ও দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছিল। তবে আত্মপক্ষ সমর্থনের পরও তার আচরণে সন্তোষজনক পরিবর্তন না আসায় দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি রক্ষার্থে তাকে দলের সব পদ থেকে বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বহিষ্কারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে মো. শাহাদাত হোসেন হাওলাদারের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

অনুষ্ঠানে নে’শাগ্রস্ত অবস্থায় উপস্থিতির অভিযোগ, চাঁদপুরে বিএনপি নেতা বহিষ্কার

আপডেট : ০৭:২০:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬