ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে আলোচনায় হাবীব উল্ল্যাহ্

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৮:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • 79

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাংবাদিক ও ব্যবসায়ী মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ব্যবসায়ী মহলে তাঁকে নিয়ে আলোচনা ও আগ্রহ বাড়ছে।

তিনি সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘদিন ধরে ব্যবসা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি হারুন টাইলসের স্বত্বাধিকারী হিসেবে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী মহলে পরিচিত। সহজ-সরল, নিরহংকার ও সদালাপী স্বভাবের কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছেও তাঁর রয়েছে গ্রহণযোগ্যতা।

বিভিন্ন সময়ে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন তিনি। শিক্ষিত, মার্জিত ও দায়িত্বশীল হিসেবে পরিচিত মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

ব্যবসায়ী মহলের অনেকের মতে, একজন সাংবাদিক ও ব্যবসায়ী হিসেবে মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ অভিজ্ঞতা দপ্তর সম্পাদক পদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

পাশাপাশি ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া যথাযথভাবে তুলে ধরা, সমিতির সদস্যদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তাঁরা।

তাঁকে কলম প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আরও গতিশীল ও কার্যকরভাবে পরিচালিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা।

নির্বাচনকে সামনে রেখে মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্ হাজীগঞ্জ বাজারের সকল ব্যবসায়ী ও ভোটারদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে আলোচনায় হাবীব উল্ল্যাহ্

আপডেট : ০৮:২০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬