ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, ধৈর্য ধরতে হবে’- প্রধানমন্ত্রীর প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ মো. ছালেহ (ছালেহ শিবলী) বলেছেন, বিএনপি এ দেশের মানুষের হৃদয়ের কথা জানে। সব ধর্ম, বর্ণ ও মতের মানুষকে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার বাস্তবায়ন চলছে। শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, কৃষক, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য আলাদা পরিকল্পনা রয়েছে।
রোববার (২৩ আগস্ট) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছালেহ শিবলী বলেন, প্রতিটি পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এমনকি তাঁর পরিবারও এ কার্ডের আওতায় আসবে। বিএনপির চেয়ারম্যান ২০২৪ সালের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের দিন ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা অবশ্যই বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘মোটকথা, মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে। এ জন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’
দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, রাজনীতিতে মতভেদ ও কিছুটা বিভাজন থাকা স্বাভাবিক। তবে তা যেন দলের ও দেশের স্বার্থের বাইরে না যায়। ফরিদগঞ্জে দলের মধ্যে কিছুটা বিভেদ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, অচিরেই এ বিভেদ কেটে যাবে। এ জন্য সবাইকে কিছুটা সময় ও ধৈর্য ধরতে হবে।
তিনি আরও বলেন, ‘আপনারা প্রত্যেকেই দলের দুর্দিনে দলের সঙ্গে ছিলেন, আন্দোলন-সংগ্রাম করেছেন। তাই একটু ধৈর্য ধরুন। আমাদের সামনে ভালো সময় আসছে। সারাদিন যে যা-ই বলি না কেন, দিন শেষে দলের স্বার্থে সবাই এক।’
সুধী সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, চাঁদপুর জেলা যুবদলের সদস্য আবদুল মতিন ও ফজলুর রহমান, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন, ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহেল বেপারী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদল নেতা মহিন উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি আল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু ও পৌর ছাত্রদলের আশিক পাটওয়ারীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার কাজ করছে, ধৈর্য ধরতে হবে’- প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আপডেট : ০৯:১৬:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬