ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) ফরিদগঞ্জ থানার এসআই মোহাম্মদ হুমায়ুন কবির-২, এএসআই মাসুদুল হক ও এএসআই জুমায়েত হোসেন জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানাধীন কাছিয়ারা এলাকার ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে হোটেল আরাফাত অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজারের টেকনাফ উপজেলার পূর্ব পানখালী এলাকার জালাল উদ্দিনের ছেলে আব্দুল মান্নান ওরফে আশিক (৪১) এবং তার মা ছেমন খাতুন (৬০)।
পুলিশ




















