ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ  বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে রিক্সা মার্কার সমর্থনে  সাধারন সম্পাদক প্রার্থী কাজী  জিয়াউর রহমান এর ব্যাপক গণসংযোগ 

​
​আসন্ন ২৯ আগস্টের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর  হয়ে উঠেছে নির্বাচনী ময়দান। সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাজী জিয়াউর রহমান  রিক্সা” মার্কার সমর্থনে মঙ্গলবার (২৫ আগস্ট) হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কের দুই পাশে  এক অভূতপূর্ব ও ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
​কাজী জিয়াউর রহমান বলিষ্ঠ ও দূরদর্শীতায় ব্যবসায়ী নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় নামেন সমর্থকেরা। হাজীগঞ্জ পূর্ব  বাজার টোরাগড় এলাকায় মেইন রোডের দক্ষিণ ও উত্তর পাশ থেকে শুরু  করে বাজার এলাকায় হকার্স মার্কেটে বর্ণাঢ্য এই গণসংযোগ চালানো হয়। প্রচারণাকালে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে গিয়ে লিফলেট বিতরণ ও কুশল বিনিময়ের মাধ্যমে মূল্যবান ভোট প্রার্থনা করা হয়।
​গণসংযোগ চলাকালে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাধারণ সম্পাদক প্রার্থী কাজী জিয়াউর রহমান  রিক্সা মার্কার সমর্থনে  স্লোগান ধ্বনিত হয়, যা উপস্থিত সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে। বাজারের ব্যবসায়ী সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক, নিরাপদ ও ব্যবসায়ীবান্ধব বাজার গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে সর্বস্তরের ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিদের এই প্রচারণায় উৎসবমুখর পরিবেশে অংশ নিতে দেখা গেছে।
​নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, হাজীগঞ্জ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মাঝে রিক্সা মার্কার পক্ষে জনসমর্থনের জোয়ার ততই দৃশ্যমান হয়ে উঠছে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ  বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে রিক্সা মার্কার সমর্থনে  সাধারন সম্পাদক প্রার্থী কাজী  জিয়াউর রহমান এর ব্যাপক গণসংযোগ 

আপডেট : ০৯:৪৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬