ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী ও ফ্যান বিতরণ

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) দিনব্যাপী আয়োজিত এ কর্মসূচির প্রথম পর্যায়ে সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে সপ্তগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের পাশাপাশি বিদ্যালয়ে সিলিং ফ্যান প্রদান করা হয়। তৃতীয় পর্যায়ে ধড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষের চারা ও সিলিং ফ্যান বিতরণ করা হয়।
কর্মসূচিতে রোটারী ক্লাব অব হাজীগঞ্জের রোটাঃ পিপি ইমাম হোসেন, পিএইচএফ, রোটাঃ পিপি আশফাকুল আলম চৌধুরী, রোটাঃ পিপি যুগল কৃষ্ণ হালদার, রোটাঃ পিপি গৌতম সাহা, পিএইচএফ, রোটাঃ জাহাঙ্গীর আলম বিটু, রোটাঃ পিপি জাফর আহমেদ, রোটাঃ পিপি ইঞ্জিঃ নিশান রহমান, ইলেক্ট প্রেসিডেন্ট রোটাঃ হাবীবুর রহমান, প্রেসিডেন্ট রোটাঃ মোহাম্মদ মুশিউর রহমান পাটওয়ারী, পিএইচএফ এবং সেক্রেটারী রোটাঃ মোহাম্মদ সাইফুল আলম পলাশ উপস্থিত ছিলেন।
এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় সচেতনতা সৃষ্টি এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে তাদের শিক্ষাজীবনে সহযোগিতা করার এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি বিদ্যালয়ে সিলিং ফ্যান বিতরণের উদ্যোগ শিক্ষার্থীদের জন্য আরও আরামদায়ক ও উপযোগী শিক্ষা পরিবেশ তৈরিতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।
রোটারী ক্লাব অব হাজীগঞ্জের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

আরকে/ সাইফ

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

রোটারী ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে বৃক্ষরোপণ, শিক্ষা সামগ্রী ও ফ্যান বিতরণ

আপডেট : ০৩:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬