ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের নোটিশে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • 58
ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তর শুনানির নোটিশ পেয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিকেলে উপজেলার ৯ নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্হ পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, “পশ্চিম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ৪০ বছরেরও অধিক পুরোনো একটি ভোট কেন্দ্র। এখানে ভোটার সংখ্যা প্রায় ২ হাজার। মঙ্গলবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পারলাম, আমাদের এ ভোটকেন্দ্রটি স্থানান্তরের বিষয়ে বৃহস্পতিবার চাঁদপুর জেলা নির্বাচন অফিসে শুনানী অনুষ্ঠিত হবে। অথচ আমাদের এ কেন্দ্রের কোন ভোটার কোথাও ভোটকেন্দ্র স্থানান্তরের কোন মৌখিক বা লিখিত দাবী তোলেননি। কে বা কারা তাদের হীন স্বার্থে চরিতার্থ করতে নির্বাচন অফিসকে ব্যবহার করে এমন একটি ভোটকেন্দ্রকে সুদূরপ্রসারী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর অংশ হিসেবে দুই দিকের দু’টি ভোটকেন্দ্রের সাথে একীভূত করার চেষ্টা চালাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জনমত উপেক্ষা করে ভোট কেন্দ্র স্থানান্তের ঘটনা ঘটলে এলাকার মানুষ স্থায়ীভাবে ভোট বর্জন করবে। সর্বোপরি এ এলাকার ভোটাররা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অধিক হারে বঞ্চিত হবে। তাই এলাকার মানুষের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সরকারের সংশ্লিষ্ট দায়িত্বশীল মহল ভোটকেন্দ্র স্থানান্তরের গুপ্ত আবেদনটি খারিজ করে দিবেন এটাই আমাদের প্রাণের দাবী।”
মানববন্ধনে বক্তব্য রাখেন গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের সদস্য জাকির হোসেন খান, ইউনিয়ন জামায়াত সভাপতি রোকন উদ্দীন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইউনিয়ন সভাপতি মাহবুব আলম খান, ইউনিয়ন যুবদল নেতা রাশেদ আইয়ুব হেলাল, স্থানীয় পল্লী চিকিৎসক সাইফুল ইসলাম মাল, ব্যবসায়ী দুলাল তালুকদার, বিল্লাল মিজি, ফারুকুল ইসলাম মাল, মোস্তফা খান বাবুল প্রমুখ।
মানববন্ধন শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন অংশগ্রহণকারীরা।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ফরিদগঞ্জে ভোটকেন্দ্র স্থানান্তরের নোটিশে ক্ষুব্ধ এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট : ০৭:১০:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬