ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজার ৫ নং ওয়ার্ডে মোবাইল মার্কার সমর্থনে কমিশনার প্রার্থী হাজী মোস্তফা ভোটারদের কাছে ভোট প্রার্থনা 

Oplus_16908288

​
​আসন্ন ২৯ আগস্ট ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ৫ নং ওয়ার্ডে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। প্রতীক পাওয়ার পর থেকেই ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে বিরামহীন গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন ৫ নং ওয়ার্ডের  কমিশনার প্রার্থী হাজী মোঃ মোস্তফা।
​বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই আচরণবিধি যথাযথভাবে মেনে ‘মোবাইল’ মার্কার সমর্থনে এক ব্যাপক প্রচারণায় নামেন তিনি। দক্ষিণ মাছ বাজার এলাকা থেকে শুরু হয়ে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম ছড়িয়ে পড়ে বাজার এলাকা জুড়ে। হাজী মোস্তফার এ প্রচারণা তরকারী পট্টি, মেইন রোডের দক্ষিণ পাশ, পূর্ব বাজার সেতুর পশ্চিম পাড় এবং হলুদ পট্টি হয়ে পুনরায় দক্ষিণ বাজার তরকারি পট্টিতে গিয়ে শেষ হয়।
​প্রচারণাকালে হাজী মোস্তফা এলাকার ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং আগামী ২৯ আগস্ট নির্বাচনে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান।
​ব্যবসায়ীদের সাথে আলাপকালে প্রার্থী হাজী মোঃ মোস্তফা বলেন, “হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি আমাদের ঐতিহ্য ও আমানত। ব্যবসায়ী ভাইদের অধিকার রক্ষা ও বাজারের সার্বিক উন্নয়নে আমি নিজেকে নিবেদিত রাখতে চাই। ৫ নং ওয়ার্ডের প্রত্যেকটি ব্যবসায়ী ভাইয়ের সেবা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য। আমি সকলের নিকট দোয়া,  ও ভোট  প্রার্থনা করছি।”
​গণসংযোগকালে স্থানীয় প্রবীণ ও তরুণ ব্যবসায়ীরা মোবাইল মার্কার সমর্থনের কথা ব্যক্ত করেন। প্রচারণায় হাজী মোস্তফার সাথে এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার ও সমর্থক অংশ নেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বাজার ৫ নং ওয়ার্ডে মোবাইল মার্কার সমর্থনে কমিশনার প্রার্থী হাজী মোস্তফা ভোটারদের কাছে ভোট প্রার্থনা 

আপডেট : ০৮:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬