ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজীগঞ্জ বাজারে আনারস’ মার্কার পক্ষে  ব্যতিব্যস্ত প্রচারণায় রণক

আসন্ন ২৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় জমে উঠেছে হাজীগঞ্জ বাজার এলাকা। সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ শাহাব উদ্দীনের সমর্থনে ‘আনারস’ মার্কার বিজয়ে ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তরুণ নেতা মোঃ মাইনুউদ্দীন খাঁন রণক।
​বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী হাজীগঞ্জ বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় সাধারণ ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যান রণক ও তাঁর সমর্থকেরা। প্রচারণা চলাকালে মোঃ মাইনুউদ্দীন খাঁন রণকের নেতৃত্বে বাজারের মেইন রোডের উত্তর পাশে কওমী মাদ্রাসা মার্কেট, রজনীগন্ধা মার্কেট, টাওয়ার মার্কেট, চাল পট্টি, থানা রোড, টিন পট্টি, পোস্ট অফিস রোড, কাঠ পট্টি এবং পূর্ব বাজার মেইন রোডের উত্তর পাশসহ আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানে সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করা হয়।
​গণসংযোগকালে তাঁরা ব্যবসায়ীদের হাতে সাধারণ সম্পাদক প্রার্থী মোঃ শাহাব উদ্দীন -এর নির্বাচনী প্রতীক ‘আনারস’ মার্কার লিফলেট তুলে দেন এবং বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার আদায়ের লক্ষ্যে মূল্যবান ভোট প্রার্থনা করেন।
​প্রচারণায় ব্যবসায়ী ও স্থানীয় সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় রণক বলেন, “হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের সুখে-দুঃখে পাশে থাকতে এবং বাজারের সুশাসন ও সঠিক নেতৃত্ব নিশ্চিতে আনারস মার্কার কোনো বিকল্প নেই।” তিনি আগামী ২৯ আগস্টের নির্বাচনে শাহাব উদ্দীনকে আনারস মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য বাজার ব্যবসায়ীদের প্রতি বিনীত আহ্বান জানান।
​ব্যবসায়ীরাও প্রচারণাকালে তাঁদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এবং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশাবাদ ব্যক্ত করেন।
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

হাজীগঞ্জ বাজারে আনারস’ মার্কার পক্ষে  ব্যতিব্যস্ত প্রচারণায় রণক

আপডেট : ০৮:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬