ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কচুয়ায় সাচার জগন্নাথ ধাম মন্দিরের কমিটি নিয়ে উত্তেজনা, ইউএনওর হস্তক্ষেপ

  • ডেস্ক নিউজ
  • আপডেট : ০৭:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • 177

​চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহাসিক সাচার জগন্নাথ ধাম মন্দিরের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মন্দির কমিটির সভাপতি বটু কৃষ্ণ বসু গঠনতন্ত্রের নিয়মকে তোয়াক্কা না করে পূর্বের ২১ সদস্যবিশিষ্ট কমিটির মাত্র ৪-৫ জন সদস্যসহ স্থানীয় ৪০-৪৫ জন নিয়ে মন্দিরের সামনে একটি সাধারণ সভা করেন। সেখানে তিনি নিজেকে পুনরায় সভাপতি ঘোষণা করে একটি নতুন কার্যনির্বাহী কমিটি পেশ করেন।

​এর প্রতিবাদে ২৬ আগস্ট বুধবার মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাসু দেব সাহা প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

​অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় আজ দুপুর ১টায় ১নং সাচার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সনাতনী সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও উভয় পক্ষকে নিয়ে এক জরুরি সভা করেন। সভায় তিনি উভয় পক্ষের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বর্তমান কমিটি গঠনতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক উপায়ে হয়েছে কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দেন।

এছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তিনি উভয় পক্ষকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানান।

​ইউএনও আরও জানান, মাননীয় শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন স্যারের সাথে পরামর্শ করে গঠনতন্ত্র মোতাবেক কমিটি হবে বলে উপস্থিত সনাতনী সম্প্রদায়ের ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে এই আশ্বস্ত করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,  কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু নাছির, ১নং সাচার ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জহিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষণ মজুমদার তাপু, সহ-সভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, জন্মাষ্টমী পরিষদের  কমিটির সভাপতি মানিক ভৌমিক, সহ-সভাপতি মানিক মজুমদার সোহাগ এবং যুব ঐক্য পরিষদের সদস্য সচিব বিনয় সরকার প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে জেলা পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

কচুয়ায় সাচার জগন্নাথ ধাম মন্দিরের কমিটি নিয়ে উত্তেজনা, ইউএনওর হস্তক্ষেপ

আপডেট : ০৭:১৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬